Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, October 10, 2019

YouTube এ ভিডিও রেকর্ড এবং broadcast করার পদ্ধতি


YouTube কম্পিউটারে করা কোনো কাজ কিংবা টিউটোরিয়ালের ভিডিও রেকর্ডিং করা যাবে । এ জন্য অবশ্য YouTube এ আপনার নিজস্ব একটি চ্যানেল থাকতে হবে ।

যা করতে হবে
জিমেইল অ্যাকাউন্ট দ্বারা www.youtube.com ওয়েব ঠিকানায় গিয়ে সাইন ইন করতে হবে। এরপর দেখতে পাবেন youtube -এ লাইভ স্ট্রিমিং নামের একটি সুবিধা। এটি ব্যবহার করে ভিডিও রেকর্ড করা যাবে।


ভিডিও রেকর্ড করতে
ব্রাউজারে www.youtube.com/live_dashboard লিখে নতুন একটি ট্যাব খুলুন। এখানে লাইভ স্ট্রিমিংয়ের নিচে থাকা ইভেন্টস বোতামে ক্লিক করুন। তারপর ডানের নিউ লাইভ ইভেন্ট বোতামে ক্লিক করুন। এবার ক্রিয়েট আ নিউ ইভেন্টের বেসিক ইনফোতে যে ভিডিও বানাতে চান তার শিরোনাম, বর্ণনা ইত্যাদি লিখে গো লাইভ নাউ বোতামে ক্লিক করুন।

এরপর একটি বার্তায় বলা হবে, গুগল হ্যাংআউট অনএয়ারে যাবে এবং সরাসরি ভিডিও দেখাতে ওয়েবক্যাম চালু হবে। পরবর্তী কাজ সারতে তখন ওকে চাপুন। হ্যাংআউট অনএয়ার পেজ চালু হলে সরাসরি ভিডিও দেখানোর অপশন দেখা যাবে। যদি ওয়েবক্যাম চালু রেখে ভিডিও দেখাতে না চান, তাহলে ওই পেজের ওপরে মাউস নিয়ে গিয়ে ওয়েবক্যামের আইকন চেপে সেটি বন্ধ করে দিন। একইভাবে শব্দ রেকর্ডিং চালু বা বন্ধ করা যাবে।

ওই পাতার বাঁয়ে মাউস নিয়ে গিয়ে স্ক্রিনশেয়ার বোতামে ক্লিক করুন। এরপর শেয়ার ইয়োর স্ক্রিন-গুগল হ্যাংআউট উইন্ডো খুলে যাবে। সেখানে পছন্দমতো অপশন নির্বাচন করুন। পুরো ডেস্কটপের কাজকে রেকর্ড করতে চাইলে এন্টার স্ক্রিন নির্বাচন করে শেয়ার বোতাম চাপুন। তাহলে কম্পিউটারের স্ক্রিন শেয়ারিং চালু হবে। এরপর ওই পাতার স্টার্ট ব্রডকাস্ট বোতাম চাপলে একটি বার্তা আসবে। সেখানে আবার ওকে চাপলে কম্পিউটারে যে কাজই করবেন, সেটি রেকর্ড হতে থাকবে। এটি ব্যক্তিগত রেকর্ডিং। তাই রেকর্ডিং চলাকালীন আর কেউ সেটি দেখতে পারবেন না। রেকর্ডিং শেষ হলে স্টপ ব্রডকাস্ট বোতামে ক্লিক করুন। এবার ইউটিউবের ভিডিও ড্যাশবোর্ডে (www.youtube.com/my_videos) চলে যান। সেখানে রেকর্ডিং করা ভিডিওটি দেখতে পাবেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages